ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

ক্যাটরিনার জীবনে এই গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় কি?

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ব্যক্তির বিষয়ে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাতে লিখেছেন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৩, সকাল ৮:৫৮ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৩, সকাল ৮:৫৮ সময়
ক্যাটরিনার জীবনে এই গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় কি? ছবি : অনলাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ব্যক্তির বিষয়ে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাতে লিখেছেন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা। সেই ব্যক্তি জীবনের ২০টি বছর কাটিয়েছেন ক্যাটরিনার সঙ্গেই। মানুষটির সঙ্গে নিজের স্মৃতির কথা লিখেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন গুরুত্বপূর্ণ এই ব্যক্তির সঙ্গে আগামী ২০ বছরও কাটাতে চান ক্যাটরিনা। বিশেষ সেই ব্যক্তির নাম আশোক শর্মা। তিনি ক্যাটরিনার ব্যক্তিগত সহকারী।

আশোক শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করে ১১ জুলাই সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা লিখেছেন, ‘২০ বছর পেরিয়ে গেছে। আশোক শর্মা হলেন সেই ব্যক্তি যিনি জীবনের ২০ বছরেরও বেশি সময় আমার সঙ্গে কাটিয়েছেন। হাসি থেকে শুরু করে অনুপ্রেরণা দেওয়ার মতো আলোচনা, এমনকি অনেক সময় আমার ভালোর জন্য আমার সঙ্গে ঝগড়াও করেছেন। হঠাৎ হঠাৎ আমার মতো পরিবর্তন করার জন্য আমাকে বকাবকি পর্যন্ত করেছেন।’

বলিউড তারকা আরও লিখেছেন, ‘সেটে যদি কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার আগে তার অশ্রু ঝরেছে। জীবনের সব ওঠাপড়ায় তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার কোথাও এক দিনের জন্যও বদলায়নি। ২০ বছরে সবসময় আমার সঙ্গে একরকম থেকেছেন। আমার আগেই তিনি জানেন আমার কী প্রয়োজন। এমন করে আরও ২০ বছর কেটে যাক।

বলিউডের ক্যারিয়ারের শুরু থেকেই ক্যাটরিনার পাশে ছিলেন তার ব্যক্তিগত সহকারী আশোক শর্মা। তার আনুগত্যের জন্য কৃতজ্ঞতা দেখিয়েই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টটি করেছেন ক্যাটরিনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প