ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী

ভোটের সফলতার পর আদালত থেকেও এলো কংগ্রেসের জন্য স্বস্তির বার্তা। কর্ণাটক বিজেপির দায়ের করা মানহানির একটি মামলায় জামিন
  • আপলোড সময় : ৮ জুন ২০২৪, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৪, দুপুর ২:৪৫ সময়
মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী ছবি : সংগৃহীত
ভোটের সফলতার পর আদালত থেকেও এলো কংগ্রেসের জন্য স্বস্তির বার্তা। কর্ণাটক বিজেপির দায়ের করা মানহানির একটি মামলায় জামিন পেয়েছেন তিনি। গতকাল তাকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল।  

গত বছর কর্নাটকে বিধানসভা ভোটের আগে একটি বিজ্ঞাপন প্রকাশ করে  কংগ্রেস। কর্নাটকের প্রত্যেকটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত সেই বিজ্ঞাপনে দাবি করা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেখানকার বিজেপি সরকার ‘বড় মাত্রা’র দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। 

এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরেই বিজেপি সাংসদ এস কেশব প্রসাদ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন। ওই সাংসদ দাবি করেছিলেন, কংগ্রেসের বিজ্ঞাপনের কারণে বিজেপি তো বটেই, কর্নাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সম্মানহানি হয়েছে। 

গত ১ জুন এই মামলায় জামিন পেয়েছেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী শিবকুমার। কিন্তু নিম্ন আদালতের বিচারক কেএন শিবকুমার রাহুলকে সশরীরে হাজিরা দিতে বলেছিলেন। রাহুল হাজিরা দেওয়ার পর জামিন পেলেন তিনিও।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ