ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ইসরাইলে কয়লা রপ্তানি না করার ঘোষণা কলম্বিয়ার

ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছে কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দেন। শনিবার (৮ জুন) ইসরাইলের
  • আপলোড সময় : ১০ জুন ২০২৪, সকাল ৮:৪৫ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৪, সকাল ৮:৪৫ সময়
ইসরাইলে কয়লা রপ্তানি না করার ঘোষণা কলম্বিয়ার ছবি : সংগৃহীত
ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছে কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দেন। শনিবার (৮ জুন) ইসরাইলের রক্তক্ষয়ী গাজা যুদ্ধের জেরে এমন পদক্ষেপের ঘোষণা দিল কলম্বিয়া। কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত ইসরাইলি দূতাবাস এই তথ্য জানায়। খবর টাইমস অব ইসরাইল।

ইসরাইলের সবচেয়ে বেশি কয়লা আমদানি করে কলম্বিয়া থেকে। ২০২৩ সালে ইসরাইলে ৪৫ কোটি ডলারের কয়লা রপ্তানি করে কলম্বিয়া।

গাজায় ইসরায়েইলি হামলার পর থেকেই কলম্বিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক ভালো যাচ্ছে না। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো গত মাসে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ঘোষণা দেন। এর আগে ইসরাইল থেকে কলম্বিয়া রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়।

তবে তারপরও ইসরাইলে কলম্বিয়ার কয়লা রপ্তানি কার্যক্রম চলছিল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলে তার দেশের কয়লা রপ্তানি স্থগিত থাকবে।

তবে ইতোমধ্যে কয়লার যেসব চালানের অনুমোদন হয়ে গেছে তা যথারীতি ইসরাইলে যাবে।

এছাড়া কলম্বিয়া ইসরাইলের তৈরি করা অস্ত্র কেনা বন্ধ করবে বলেও জানিয়েছে প্রেসিডেন্ট গুস্তাভো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প