ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু

সারাদেশে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকাল মিলিয়ে মোট ২০ দিনের ছুটি ‍শুরু হয়েছে। ১৩
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ২:৪২ সময়
আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু ছবি : সংগৃহীত
সারাদেশে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকাল মিলিয়ে মোট ২০ দিনের ছুটি ‍শুরু হয়েছে। ১৩ জুন থেকে শুরু হওয়া ছটি শেষ হবে আগামী ২ জুলাই। তবে কলেজ পর্যায়ের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আজও ক্লাস হয়েছে—এসব প্রতিষ্ঠানে আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হয়ে শেষ হবে শেষ হবে ২ জুলাই। এছাড়া কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ দিনের ছুটি দেওয়া হয়েছে। সেসব স্কুলে আগামী ২৯ জুন পর্যন্ত ছুটি থাকবে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের নোটিশে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই থেকে যথারীতি ক্লাস চলবে।

শিখন ঘাটতি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে আনা হয়েছিল। ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।  

অন্যদিকে, ছুটি শেষে আগামী ৩ জুলাই হতে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কমিয়ে এনেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প