ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে। চাইনিজ তাইপের বিপক্ষে
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬ সময়
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে। চাইনিজ তাইপের বিপক্ষে একসময় ২-১ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের দল। কিন্তু শেষ দুই কোয়ার্টারে দুই গোল হজম করে ৩-২ ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। রোববার ২৭ সেপ্টেম্বর গিফু প্রিফেকচারাল গ্রীন স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও চাইনিজ তাইপে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চাইনিজ তাইপে। প্রথম কোয়ার্টারে ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে লিড নেয় তারা।


তবে দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। কনা আক্তারের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তাঁর দুই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর অবশ্য সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের ৪৫ মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করে চাইনিজ তাইপেকে আবার সমতায় ফেরান। ফলে ম্যাচের শেষ কোয়ার্টারে দুই দলের সামনেই জয় পাওয়ার সুযোগ তৈরি হয়।


শেষ কোয়ার্টারে বাংলাদেশের জন্য আসে সবচেয়ে বড় ধাক্কা। পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইউ-টিং হোয়াং। তাঁর ওই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। এই হারের মধ্য দিয়ে গ্রুপ পর্বও শেষ হলো বাংলাদেশের। পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপে পঞ্চম অবস্থানে থেকে পর্ব শেষ করেছে লাল-সবুজের দল।


গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটাই হয়েছিল বড় ব্যবধানের হারে। চীনের কাছে ১৩-০ গোলে হারের পর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। তবে কাজাখস্তানের বিপক্ষে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেটিই গ্রুপ পর্বে বাংলাদেশের একমাত্র পয়েন্ট। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে চীন। গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য জয় না এলেও চাইনিজ তাইপের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পারফরম্যান্স কিছুটা আশা দেখিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে লিড ধরে রাখতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প