ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হঠাৎ করে অসুস্থ বোধ করায় বেগম খালেদা জিয়াকে
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ২:৪৭ সময়
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া ছবি : বাংলা নিউজ নেটওয়ার্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হঠাৎ করে অসুস্থ বোধ করায় বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালটিতে নেওয়া হয়। রাতে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

এরপর চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।’

শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালের সপ্তম তলায় রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এর আগে গত ২৯ এপ্রিল  খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গেলে চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে ভর্তি করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী