ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ে ছাই ১৪ হাজার একর জমি!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দিনরাত চেষ্টা করেও নেভানো যাচ্ছে না আগুন। এমনকি দাবানল পৌঁছে
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৪, বিকাল ৭:৪২ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৪, বিকাল ৭:৪২ সময়
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ে ছাই ১৪ হাজার একর জমি!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দিনরাত চেষ্টা করেও নেভানো যাচ্ছে না আগুন। এমনকি দাবানল পৌঁছে গেছে লোকালয়েও।
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া। গেল শনিবার রাত থেকে লস এঞ্জেলেসের উত্তর পশ্চিমে গোরম্যানের প্রায় ৬০ মাইল এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।

ইউএসএ টুডে, সিবিএস নিউজসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে গেছে ১৪ হাজার একরেরও বেশি জমি। উচ্চ তাপমাত্রা, কম আদ্রতা আর প্রবল বাতাসের কারণে ব্যহত হচ্ছে নিয়ন্ত্রণের প্রচেষ্টা।
আগুন লোকালয়েও পৌঁছে যাওয়ায় সরিয়ে নেয়া হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে লস এঞ্জেলেস ফায়ার সার্ভিসের ৭০টি ফায়ারট্রাক, ২টি বুলডোজারসহ প্রায় ৪০০ কর্মী। হেলিকপ্টারে করেও পানি ফেলা হচ্ছে। ইউএসএ টুডের তথ্যমতে, স্থানীয় সময় সোমবার সকালের দিকে শক্তিশালী ঝোড়ো হাওয়ায় আগুনের শিখা অন্তত ১৫ হাজার ৬১০ একর পাহাড়ি জমিতে ছড়িয়ে পড়ে।
এদিকে, এই আগুনের কারণ তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই