ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

‘অযোগ্য’ সিনেমার প্রদর্শনীতে এক ফ্রেমে টালিউডের পাঁচ তারকা

মুক্তি পেয়েছে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি দর্শক থেকে সমালোচক, সবার প্রশংসা কুড়াচ্ছে। গতকাল
  • আপলোড সময় : ২২ জুন ২০২৪, সকাল ৮:৫ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৪, সকাল ৮:৫ সময়
‘অযোগ্য’ সিনেমার প্রদর্শনীতে এক ফ্রেমে টালিউডের পাঁচ তারকা ছবি : সংগৃহীত
মুক্তি পেয়েছে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি দর্শক থেকে সমালোচক, সবার প্রশংসা কুড়াচ্ছে। গতকাল আয়োজন করা হয়েছিল, সিনেমাটির বিশেষ প্রদর্শনীর। আর সেখানেই বসেছিল টালিউডের চাঁদের হাট। হাজির হয়েছিল যেন পুরো ইন্ডাস্ট্রি। তবে এদিন একসঙ্গে ইন্ডাস্ট্রির পাঁচ নায়কের জোট সবার নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়াতে ছবিটি প্রকাশ পেতেই রীতিমতো ভাইরাল।

প্রসেনজিৎ ছিলেন সিনেমার শুরুর আগে থেকেই। তারপর সেখানে আসেন দেব। ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন আরেক নায়ক সোহম চক্রবর্তী। দেব এসে প্রসেনজিৎ আর সোহমকে জড়িয়ে ধরেন। আর এরপর আড্ডায় যোগ দেন জিৎ। জিতের পাশে পাওয়া যায় আবীর চট্টোপাধ্যায়কেও। পুরো সময় সবার খুনসুটি চোখে পড়েছে। তবে ততক্ষণে সিনেমা হলের ভেতরে থাকায় অঙ্কুশকে ফ্রেমে পাওয়া যায়নি।

কয়েক দিন আগে আরও একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ‘অযোগ্য’ সিনেমার। সেদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর্দার মায়েরা। ছিলেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, লাবণি সরকার। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সব রুপালি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য।’

নব্বই দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। তাঁদের প্রথম ছবিই ছিল সুপারহিট। এরপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ।

১৫ বছর বিরতির পর ‘প্রাক্তন’-এর মাধ্যমে ব্লকবাস্টার কামব্যাক হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ অভিনয় করেন তাঁরা। এর মাঝে কেটে গেছে প্রায় ৫ বছর, ২০২৪-এ পর্দায় আবারও ফিরছে এই জুটি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক