ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’ হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প মেসেজে কবুল বললে কী বিয়ে হয়ে যাবে, ইসলাম কী বলে স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

বিয়ের পর কোন ধর্ম পালন করবেন সোনাক্ষী

দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রোববার (২৩ জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
বিয়ের পর কোন ধর্ম পালন করবেন সোনাক্ষী ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রোববার (২৩ জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাঁদের। এ বিয়ে নিয়ে দুই পরিবারের অখুশির খবর এসেছিল ভারতীয় সংবাদমাধ্যমে। জহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মাবলম্বী। মূলত ধর্মের কারণেই এ অমত। তবে এ মুহূর্তে এ বিয়েতে আর কোনও অসুবিধা নেই দুই পরিবারের পক্ষ থেকে।

তবে জহিরকে বিয়ে করলে কি ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী?  আর ইসলাম নাকি হিন্দু, কোন ধর্মের রীতিতে তাঁদের বিয়ে হবে, এসব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে চলছে আলোচনা। এবার সবকিছু নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতনসী।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে রতনসী জানিয়েছেন, এ বিয়ে ইসলাম বা হিন্দু কোন ধর্মের রীতিতেই হচ্ছে না। সোনাক্ষী-জহিরের আইনি বিয়ে হবে। ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে দুজনের বিয়ের নিবন্ধন হবে।

হিন্দু ধর্ম ছেড়ে সোনাক্ষীর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়েও ইকবাল রতনসী কথা বলেছেন। এই ধর্মান্তরকরণের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। রতনসী বলেন, ‘এটা নিশ্চিত যে সোনাক্ষী তাঁর ধর্ম পরিবর্তন করছে না। উভয়ের মিলন হল হৃদয়ের মিলন। এতে ধর্মের কোনও ভূমিকা নেই।’

ইকবাল রতনসী আরও বলেন, ‘আমি মানবতায় বিশ্বাসী। হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ