ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ইরানি র‍্যাপার সালেহির মৃত্যুদণ্ডের রায় বাতিল করলেন আদালত

সরকারের সমালোচনামূলক গান করায় জনপ্রিয় র‍্যাপার তোমাজ সালেহির মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিলেন ইরানের আদালত। এবার সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৪, বিকাল ৫:২৯ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৪, বিকাল ৫:২৯ সময়
ইরানি র‍্যাপার সালেহির মৃত্যুদণ্ডের রায় বাতিল করলেন আদালত ছবি : সংগৃহীত
সরকারের সমালোচনামূলক গান করায় জনপ্রিয় র‍্যাপার তোমাজ সালেহির মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিলেন ইরানের আদালত। এবার সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সালেহির আইনজীবী আমির রাইসিয়ানের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়ে। আইনজীবীরা আদালতের এ সিদ্ধান্তকে ইরানে মানবাধিকারের বিজয় বলে মনে করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইনজীবী আমির রাইসিয়ান লিখেছেন, সালেহির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন ইরানের সুপ্রিম কোর্ট। এই সঙ্গে তাঁর বিরুদ্ধে নতুন করে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ‘অপূরণীয় একটি বিচারিক ত্রুটি’ রুখে দিলেন সর্বোচ্চ আদালত।

এপ্রিলে সালেহিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। তখন সালেহির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে সহায়তা, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, দাঙ্গার উসকানিসহ নানা অভিযোগ আনা হয়েছে।

সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ডসরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড এর আগে ২০২২ সালে পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী ইরানি কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। সে ঘটনা নিয়ে সোচ্চার হয় দেশটির অনেক মানুষ। ইরানজুড়ে সে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ সে সময় রাজপথে নামেন।

আন্দোলনের সময় ৩৩ বছর বয়সী তোমাজ সালেহি ইরানের দুর্নীতি, শাসনব্যবস্থা, সরকারের নানা রকম সমালোচনা করে গান করেন। এমন ঘটনায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হন। বিভিন্ন সময় তাঁকে হুমকিও দেওয়া হয়। কিন্তু তিনি গান দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন।

পুলিশের হাতে ২০২২ সালের অক্টোবরে গ্রেপ্তার হোন সালেহি। প্রাথমিকভাবে তাঁকে ছয় বছর তিন মাসের জেল দেওয়া হয়। পরে ইরানের সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিনে বের হন। পরবর্তী সময়ে কিছুদিন পরেই তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই