ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুতিদের

ইরাকি মিলিশিয়াদের সাথে সমন্বয় করে ইসরায়েলের জাহাজে যৌথ হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। দ্য ইসলামিক রেসিসট্যান্স
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, সকাল ৯:২০ সময়
ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুতিদের ছবি : সংগৃহীত
ইরাকি মিলিশিয়াদের সাথে সমন্বয় করে ইসরায়েলের জাহাজে যৌথ হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। দ্য ইসলামিক রেসিসট্যান্স ইরাকের সাথে মিলে তারা এই হামলার দাবি করেছে। ইরাকের গোষ্ঠীটি ইরান সমর্থিত।

আল জাজিরার খবর অনুসারে, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা বন্দরে তাদের চারটি জাহাজ টার্গেট করার দাবি করেছে।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, রবিবার তারা দুইটি সিমেন্টবাহী ট্যাংকারে ড্রোন হামলা করেন। একইসঙ্গে তারা দুটো কার্গো জাহাজে হামলা চালান।

সারি বলেছেন, ভূমধ্যসাগরে তারা শর্টন এক্সপ্রেস নামে একটি জাহাজে হামলা চালান। তাদের উভয় হামলা সফল হয়েছে বলেও তিনি দাবি করেছেন।

ইসরায়েলের চ্যানেল-১২ এর খবরে বলা হয়, ভোরে হাইফা বন্দরে বিস্ফোরণ হয়। সেখানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এটা করার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতামূলক সাইরেন বাজায়নি। ইসরায়েলি সেনাবাহিনী হুতিদের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এক্সে তারা বলেছে, পূর্বদিক থেকে তাদের দেশের দিকে একটি ড্রোন যাচ্ছিল যেটা তারা ভূপাতিত করে।

এদিকে অপর এক ঘটনায় ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, রবিবার ভোরে ইয়েমেনের কাছে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাহ থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত সংস্থাটি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই