ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নতুন সরকার গঠনের পর ভারতে আজ সংসদের প্রথম অধিবেশন

লোকসভা নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার লক্ষ্যে নিট-নেট পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যে ভারতে শুরু হচ্ছে পার্লামেন্টের প্রথম
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৪, দুপুর ১১:০ সময়
নতুন সরকার গঠনের পর ভারতে আজ সংসদের প্রথম অধিবেশন ছবি : সংগৃহীত
লোকসভা নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার লক্ষ্যে নিট-নেট পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যে ভারতে শুরু হচ্ছে পার্লামেন্টের প্রথম অধিবেশন।

সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে নতুন সংসদের অধিবেশন। মূলত এটি সংসদের বিশেষ অধিবেশন হতে চলেছে যেখানে লোকসভা নির্বাচনে জয়ী সদস্যরা সংসদ সদস্য হিসাবে সংসদে শপথ নেবেন। এই অধিবেশনেই সংসদের দুই কক্ষের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

লোকসভা নির্বাচনের পর ইতোমধ্যেই গঠিত হয়েছে নতুন সরকার। এবার সংসদ সদস্যদের শপথ নেওয়ার পালা। সোমবার অধিবেশনের শুরুর আগেই রাষ্ট্রপতি ভবনে বিজেপি সংসদ সদস্য ভর্তৃহারি মহতাবকে লোকসভার প্রো-টেম স্পিকার হিসাবে শপথ পাঠ করাবেন প্রেসিডেন্ট মুর্মু।

এরপরে বিজেপি সংসদ সদস্যরা সকাল ১১টায় সংসদে পৌঁছাবেন এবং অধিবেশন শুরুর আহ্বান জানাবেন।

প্রথমদিনে নির্বাচিত সংসদ সদস্যরা নীরবতা পালনের পর লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং সকল নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা পেশ করবেন। এরপর প্রোটেম স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লোকসভার দলনেতা হিসাবে শপথ পাঠের আহ্বান জানাবেন।

এরপর প্রোটেম স্পিকারকে সাহায্য করার জন্য প্রেসিডেন্টের সুপারিশে সদস্যদের শপথ পাঠ করানো হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই