ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী।
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৪, সকাল ৮:৫৭ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৪, সকাল ৮:৫৭ সময়
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত ছবি : সংগৃহীত
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এই হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে ইসরাইলের হামলায় এই নিহতের ঘটনা ঘটে। গাজা শহরের একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুন) এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। গাজা শহরের আল-দারাজ এলাকার আবদেল-ফানাহ হামমুদ স্কুলে চালানো এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় আরও অন্তত পাঁচজন ফিলিন্তিনি নিহত হয়েছেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল।

এদিকে গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৬২৬ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও ৮৬ হাজার ৯৮ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২৮ জন নিহত এবং আরও ৬৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প