ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রাখাইনে থামছে না বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ

মিয়ানমারের রাখাইনে একের পর এক বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্তের বাড়িঘর কেঁপে উঠছে। দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:১৯ সময়
রাখাইনে থামছে না বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইনে একের পর এক বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্তের বাড়িঘর কেঁপে উঠছে। দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৫ জুন) রাখাইন থেকে টেকনাফে আবার ভেসে আসে বিস্ফোরণের বিকট শব্দ। বুধবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত থেমে থেমে ওই শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বিপরীতে সাবরাং এলাকা। একের পর এক বিস্ফোরণে টেকনাফ সীমান্তের বাড়ি-ঘর কেঁপে উঠছে। বিস্ফোরণের শব্দে মানুষের নির্ঘুম রাত কাটছে। 

সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা জসিম বলেন, সোমবার (২৪ জুন) রাত থেকে বজ্রপাতের মত একের এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মাঝখানে দুইদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার থেকে সেন্টমার্টিনে মায়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার হামলা হচ্ছে মায়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প