ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মাদককে না বলতে পারাটাই স্মার্টনেস: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যে তরুণগুলো মাদককে নো বলতে পারে তারাই প্রকৃত
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১২:৫২ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৪, দুপুর ১২:৫২ সময়
মাদককে না বলতে পারাটাই স্মার্টনেস: ডিএনসিসি মেয়র ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যে তরুণগুলো মাদককে নো বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট তারাই মর্ডান। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং খেলাধুলায় নিজেকে বেশিবেশি ব্যস্ত রাখতে হবে।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

ডিএনসিসি মেয়র বলেন, একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। এ সময় তিনি শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভিভাবকদের আরো বেশি যত্নশীল হতে হবে। তাদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে। 

তিনি বলেন, বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। আমাদেরকেই পরিবর্তন করতে সহযোগিতা করার ব্যপারে সহযোগিতা করতে হবে। খেলাধুলার দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, সিটি কর্পোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে রেডি। আমরা সব সময় তাদের পাশে থাকবো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খনরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। 

উদ্বোধন শেষে টুর্নামেন্টের টফি উন্মোচন করা হয়েছ। টুর্নামেন্টে ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন একাডেমির টিম অংশগ্রহণ করবে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক