ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আগস্ট মাসে সারা দেশে বন্যার সম্ভাব্য আশঙ্কা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে আজ বেসামরিক প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৪, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৪, সকাল ৯:২৭ সময়
আগস্ট মাসে সারা দেশে বন্যার সম্ভাব্য আশঙ্কা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে আজ বেসামরিক প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি’র সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)-এর কার্যনির্বাহী কমিটির (’২৫ অর্থবছরের) ১ম সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।  

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম বলেন, আগামী দিনে, সম্ভবত আগস্টে, দেশে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে-বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এ পূর্বাভাসের ভিত্তিতে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলকে সম্ভাব্য বন্যা ও এর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে নির্দেশ দিয়েছেন।

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার জানান, এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে, আগস্ট মাসে সারা দেশে বন্যার আশঙ্কা রয়েছে। ওই সময় থেকে দেশে টানা বৃষ্টিপাতের পাশাপাশি প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ার প্রবণতা রয়েছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বন্যার প্রভাব ও ধ্বংসযজ্ঞ থেকে দেশের মানুষকে রক্ষা করতে বেসামরিক প্রশাসন ও মাঠ পর্যায়ের প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বন্যা ও এর প্রভাব মোকাবেলায় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে