ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

উপনির্বাচনে ভোটার কম হওয়াটাই স্বাভাবিক: হাছান মাহমুদ

জাতীয় নির্বাচনের পাঁচ মাস আগে যখন উপনির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে ভোটার উপস্থিতি কম হওয়াটাই স্বাভাবিক, বেশি হওয়াটা অস্বাভাবিক
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৩, বিকাল ৭:৪৮ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৩, বিকাল ৭:৪৮ সময়
উপনির্বাচনে ভোটার কম হওয়াটাই স্বাভাবিক: হাছান মাহমুদ উপনির্বাচনে ভোটার কম হওয়াটাই স্বাভাবিক: হাছান মাহমুদ

জাতীয় নির্বাচনের পাঁচ মাস আগে যখন উপনির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে ভোটার উপস্থিতি কম হওয়াটাই স্বাভাবিক, বেশি হওয়াটা অস্বাভাবিক বরে মন্তব্য করেন তথ্য সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক . হাছান মাহমুদ।

তিনি আজ দুপুরে সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকরা ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে, এমন প্রশ্ন করলে তিনি কথা বলেন। 
তথ্য  সম্প্রচারমন্ত্রী বলেন, যে কোনো দেশে যখন উপনির্বাচন হয়, সেখানে ভোটারটার্নআউটকম হয়। এটা আমাদের দেশেও সবসময় হয়ে আসছে।

আমেরিকায় যদি নির্বাচনের পাঁচ-ছয় মাস আগে উপনির্বাচন অনুষ্ঠিত হয়,  সেখানে অনেক সময় কোনো প্রার্থীই দাঁড়ায় না, অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।আওয়ামী লীগের তুলনায় অন্য দলের প্রার্থীরা শক্তিশালী নয়, ফলে প্রতিদন্দ্বিতা কম প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচন খুবই প্রতিদন্দ্বিতাপূর্ণ হয়েছে। বিএনপি মানুষকে আহবান জানিয়েছিলো নির্বাচনে ভোট না দেওয়ার জন্য, এরপরও অনেক জায়গায় ৫০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। বিএনপি না আসলে যে জনগণ অংশগ্রহণ করবে না, এটি যে ঠিক নয়-  সেটি প্রমাণিত হয়েছে। অবশ্যই বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে নির্বাচন অনেক শক্তিশালী হয়।’ 
ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) তার এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন- বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো একজন প্রার্থী যদি বলে বসে যে- আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে, সেটা আগে যাচাই করতে হবে, তদন্ত করে নির্বাচন কমিশনকেভ্যালিডেটকরতে হবে, বললেই সেটা সত্য নাও হতে পারে।' হাছান মাহমুদ বলেন, 'কিছু কিছু প্রার্থী দাঁড়ায় এগুলো বলার এবং প্রচার পাওয়ার জন্য, এগুলো বললে একটু প্রচার হয়। যে সমস্ত প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রার্থী হয় তাদের উদ্দেশ্য কি নির্বাচিত হওয়া ?  না কি প্রচার পাওয়া, সেটি একটা বড় প্রশ্ন।’ 

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান