ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপনির্বাচনে আরাফাত ১১.৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণকৃত নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৩, সকাল ৮:৩৫ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৩, সকাল ৮:৩৫ সময়
উপনির্বাচনে আরাফাত ১১.৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণকৃত নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম যিনি হিরো আলম নামে পরিচিত তিনি পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১.৫১ শতাংশের মতো। এই নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। এর মধ্যে ৩৮৩টি ভোট বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বনানী বিদ্যানিকেতনে স্থাপিত ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে আজ রাতে ভোটের এই ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, একতারা প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।
এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ৯২৩ ভোট। ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ৬৪ ভোট। ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ পেয়েছেন ৫২ ভোট। ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ৪৩ ভোট।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী