ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মারা গেছেন টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ

চলচ্চিত্র দুনিয়ায় আবারও একটি দুঃসংবাদ। বর্ষীয়ান প্রযোজক জন ল্যান্ডিউ মারা গেছেন। যিনি বিজ্ঞান কল্পকাহিনি মূলক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ এবং
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৪, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৪, দুপুর ১০:২৮ সময়
মারা গেছেন টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ ছবি : সংগৃহীত
চলচ্চিত্র দুনিয়ায় আবারও একটি দুঃসংবাদ। বর্ষীয়ান প্রযোজক জন ল্যান্ডিউ মারা গেছেন। যিনি বিজ্ঞান কল্পকাহিনি মূলক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ এবং ‘টাইটানিক’ -এর মতো দুর্দান্ত হলিউড চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। প্রযোজকের ছেলে জেমি ল্যান্ডিউ এক বিবৃতিতে বলেছেন, তার বাবা আর পৃথিবীতে নেই। 

এছাড়াও হলিউডের অনেক তারকাও জন ল্যান্ডোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। অ্যাভাটার তারকা জো সালদানা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। 

তিনি লিখেছেন, ‘আপনার বুদ্ধি এবং সমর্থন আমাদের অনেককে এমনভাবে নিজেদের জনপ্রিয় হতে সাহায্য করেছে। যেগুলোর জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ থাকব। আপনার উত্তরাধিকার আমাদের অনুপ্রাণিত করবে এবং আমাদের জার্নিতে এগিয়ে যেতে সাহায্য করবে।’

প্রসঙ্গত, জন ল্যান্ডিউ তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮০ সালে। সেই সময় তিনি প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। তবে তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে জন চলচ্চিত্র প্রযোজক হওয়ার জার্নি শুরু করেছিলেন। 

তিনি বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে হাই বাজেটের চলচ্চিত্র নির্মাণ করেন। একইসঙ্গে তারা ১১ বার অস্কার মনোনয়নও জিতেছে। মৃত্যুকালে জন ল্যান্ডাউ তার ছেলে জেমি ল্যান্ডো এবং জোডি এবং তার স্ত্রী জুলিকে রেখে গেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক