ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

বিশ্বের ৫২ দেশ দেউলিয়ার পথে : জাতিসংঘ

বিশ্বের ৫২টি দেশের হাতে তাদের ঋণের বোঝা কমানোর কোনো উপায় নেই। এসব দেশ ধীরে ধীরে ঋণখেলাপি হওয়ার দিকে
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১১:২৬ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১১:২৬ সময়
বিশ্বের ৫২ দেশ দেউলিয়ার পথে : জাতিসংঘ প্রতীকী ছবি । ছবি : সংগৃহীত

বিশ্বের ৫২টি দেশের হাতে তাদের ঋণের বোঝা কমানোর কোনো উপায় নেই। এসব দেশ ধীরে ধীরে ঋণখেলাপি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি বিশ্বকে এভাবেই সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আরটি।

তিনি বলেন, ‘এসব দেশে প্রায় সাড়ে ৩০০ কোটি মানুষ বসবাস করেন। কিন্তু এই দেশগুলো তাদের স্বাস্থ্য বা শিক্ষা খাতের চেয়ে ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে। এটি পদ্ধতিগত ঝুঁকির চেয়ে বেশিকিছু। এটি একটি পদ্ধতিগত ব্যর্থতা।’

গুতেরেসের এমন সতর্কবার্তার পর ক্রমবর্ধমান ঋণ সমস্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনসিটিএডি।

ইউএনসিটিএডি বলছে, অন্তত ১৯টি উন্নয়নশীল দেশ শিক্ষা খাতের চেয়ে সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে। অন্য ৪৫টি দেশ স্বাস্থ্য খাতের চেয়ে সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে। বিশ্বের প্রায় ৪০ শতাংশ গুরুতর ঋণ সমস্যায় জর্জরিত।

এর কারণ হিসেবে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় নিহিত বৈষম্যকেই দায়ী করেছে জাতিসংঘের এই সংস্থাটি। তারা বলছে, যুক্তরাষ্ট্রের চেয়ে চারগুণ এরং ইউরোপের ধনী দেশগুলোর চেয়ে আটগুণ বেশি সুদ দিতে হয় আফ্রিকার দেশগুলোকে। আর এসব ঋণের আকার পরিবর্তন করা মুশকিল। কেননা এদের ৬২ শতাংশ বেসরকারি ঋণদাতাদের হাতে, যা এক দশক আগেও ছিল ৪৭ শতাংশ।

২০২২ সালে বিশ্বব্যাপী সরকারি ঋণের পরিমাণ দাড়ায় ৯২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ