ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক: রিজভী

শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (১১ জুলাই)
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৩:৩৭ সময়
শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক: রিজভী ছবি : সংগৃহীত
শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১১ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করে আবার কেন আদালতে নিয়ে আসলেন? শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক। কারণ তার ইচ্ছা এবং তিনি যা চান তা আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়। ছাত্রদের আন্দোলন যৌক্তিক। কিন্তু তা মানতে পারছে না সরকার।

তিনি বলেন, গুম খুন, নির্যাতন করে মাফিয়া সিন্ডিকেটর গডমাদার হিসেবে ক্ষমতায় বসে আছেন প্রধানমন্ত্রী। সবাই জানে ঢাকা কলেজের ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট রাসেলকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এসব ঢাকতে রাসেলদের গুম করা হচ্ছে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে গুম-খুন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পার্মানেন্ট সংস্কৃতি চালু করেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, চীনে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ২০ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন সরকারপ্রধান। কিন্তু চীন থেকে প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক বিলিয়ন ডলারের। চীন সফর সংক্ষিপ্ত করে অজুহাত দিচ্ছেন এক আর অন্তর্নিহিত আছে অন্য কারণ। দেশে দুর্নীতি-লোপাটে সবাই নিমজ্জিত৷ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সব চোর-দুর্নীতিবাজ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ