ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এক রেস্তোরাঁর সামনে ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার সময় সামনে বোমা বিস্ফোরণের ঘটনা
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৬ সময়
সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ২০ ছবি : সংগৃহীত
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এক রেস্তোরাঁর  সামনে  ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার সময় সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রোববার (১৪ জুলাই), রাতে খরিদ্দাররা ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখছিলেন, তখনই ঘটে বিস্ফোরণ।

এই বিস্ফোরণের জন্য দেশটির কট্টরপন্থি ইসলামি বিদ্রোহীদের দায় দিয়েছেন তারা।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ১০টি গাড়ির ধ্বংস হওয়ার পাশাপাশি নিকটবর্তী বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় হামলাটি চালানো হয়।

দেশটির কট্টরপন্থি বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। নিজেদের এক রেডিও স্টেশনের মাধ্যমে তারা বলেছে, এমন একটি স্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে যেখানে নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মীরা রাতে মিলিত হয়।

ইসলামপন্থি এই গোষ্ঠীটি একসময় সোমালিয়ার অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে এনেছিল। সোমালিয়ায় কঠোর ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে লড়াই করে আসছে তারা।

এই বিদ্রোহীরা সরকারি বাহিনী ও তাদের মিত্রদের কাছে বহু অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো সত্ত্বেও গত দুই বছর ধরে প্রায়ই মোগাদিশুতে ও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা অন্য অঞ্চলগুলোতে অভিযান ও প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প