ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানাল ছাত্রদল

চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসাত্মকমূলক কটূক্তি করেছেন বলে দাবি করেছে ছাত্রদল। সংগঠনটির
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ১২:৪৭ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ১২:৪৭ সময়
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানাল ছাত্রদল ছবি : সংগৃহীত
চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসাত্মকমূলক কটূক্তি করেছেন বলে দাবি করেছে ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

ছাত্রদল সভাপতি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে রাকিবুল ইসলাম বলেন, আমরা সাংগঠনিকভাবে আন্দোলনে না থাকলেও রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে থাকব।

‘কোটা সংস্কারের আন্দোলন ইস্যু ভিন্ন খাতে যেন না যায় সেজন্য ছাত্রদলের ব্যানারে নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদল কোটা সংস্কার আন্দোলনে থাকবে।’

ছাত্রদল সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর কটূক্তি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল (বুধবার) দেশের প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল।

সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক