ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আওয়ামী লীগ সরকারকে উৎখাতে ‘জাতীয় ঐক্যের’ আন্দোলন শুরু বিএনপির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে এক প্লাটফর্মে
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ১০:৪৮ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ১০:৪৮ সময়
আওয়ামী লীগ সরকারকে উৎখাতে ‘জাতীয় ঐক্যের’ আন্দোলন শুরু বিএনপির ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে জাতীয় ঐক্যের আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

ফখরুল বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারবঞ্চিত মানুষের মুক্তি এবং বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে জাতীয় ঐক্যভিত্তিক এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার(২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো দলীয় প্যাডে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার স্বাক্ষর সম্বলিত এক বিবৃতির মাধ্যমে  এ আহ্বান জানানো হয়।

তিনি বলেন, ‘আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে নিয়োজিত দল ও জোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য বাম ও ডানপন্থী রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল ইনশাল্লাহ জাতির মুক্তিকে ত্বরান্বিত করবে।’

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিতে ইচ্ছুক দল ও সংগঠনগুলো সময় ও যোগাযোগের সীমাবদ্ধতার কারণে একটি সাধারণ বিবৃতির মাধ্যমে তাদের সম্মতি জানাতে পারে।

যারা সম্মতি প্রকাশ করবেন তাদের সবার স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান ফখরুল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ