ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

সৃজিতের শার্লক হোমসের ফার্স্ট লুক প্রকাশ

টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি কাজ করছেন বলিউডেও। এবার তার হাত ধরে বলিউডে আসছে শার্লক হোমস! যদিও খবরটি খুব
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৫২ সময়
সৃজিতের শার্লক হোমসের ফার্স্ট লুক প্রকাশ ছবি : সংগৃহীত
টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি কাজ করছেন বলিউডেও। এবার তার হাত ধরে বলিউডে আসছে শার্লক হোমস! যদিও খবরটি খুব নতুন নয়। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন সৃজিত। সেখানে দেখা যায়, কয়েকটি ব্লক বসিয়ে তৈরি করা হয়েছে শার্লক হোমসের ছবি। মাথায় টুপি, সন্দিহান আড় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শার্লক হোমস; যেখানে এই কালজয়ী গোয়েন্দার চরিত্রে দেখা গেছে কে কে মেননকে।

সৃজিত এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সব ছবিগুলোকে একসঙ্গে জুড়ে ফেলুন আর আপনি বুঝতে পারবেন, একমাত্র এই মানুষটাই সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ 

বলা যায় সৃজিতের শার্লক হোমসের ফার্স্ট লুক এটাই। ছবিতে মূখ্য চরিত্রে দেখা যাবে এই শার্লক হোমস-রূপী কে কে মেননকেই। এছাড়াও শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে। স্যার আর্থার কোনাল ডয়েলের গল্প থেকে অনুপ্রাণিত এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে জিও সিনেমাতে।

অধীর আগ্রহে এই ছবির জন্য অপেক্ষায় আছেন বলে অভিনেতার পোস্টে অনেকে মন্তব্য করেছেন। গত বছর থেকেই পরিচালক শ্যুটিং শুরু করেছেন বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে। 

উল্লেখ্য, সম্প্রতি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শ্যুটিং শেষ করেছেন সৃজিত। ‘এক রুকা হুয়া ফয়সালা’ নামের একটি নাটক থেকেই তৈরি হয়েছে এই ছবিটির চিত্রনাট্য। ছবিটির প্রযোজনায় রয়েছে এসভিএফ। মুখ্য ভূমিকায় রয়েছেন, কৌশিক গাঙ্গুলি ও পরমব্রত চ্যাটার্জি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প