রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিন দেশের মানুষ যাতে ন্যায়বিচার পায়
সেজন্য আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান
আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে
১২-সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে
তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘আইনজীবীরা সমাজের অত্যন্ত সচেতন নাগরিক...বার ও বেঞ্চের
সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব’।
তিনি বার কাউন্সিলের প্রতিটি
সদস্যকে তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও
জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
রাষ্ট্রপতি বলেন, যোগ্য ও মেধাবীরাই যাতে
বার কাউন্সিলের সদস্য হতে পারে সেদিকে
খেয়াল রাখতে হবে কেননা এর
ফলে বিচার বিভাগ সুফল ভোগ করবে।
বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট উল্লেখ করে এই কাউন্সিলের
উন্নয়নে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন
রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক
কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা
রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল
আবেদীন ব্রিফিংয়ে জানান, তারা বার কাউন্সিলের
উন্নয়নে প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের
সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে
স্মরণ করেন।
প্রতিনিধি দল করোনাকালে আইনজীবীদের
জন্য গৃহীত সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে
তুলে ধরেন।
এ সময় বঙ্গভবনের সচিবগণ
উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন