ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

অর্থমন্ত্রীদের বৈঠক ঐকমত্য ছাড়াই শেষ হল ভারতের জি-২০

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে মতবিরোধ মেটাতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার ভারতে শেষ হওয়া জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৩, সকাল ৮:৫৭ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৩, সকাল ৯:১ সময়
অর্থমন্ত্রীদের বৈঠক ঐকমত্য ছাড়াই শেষ হল ভারতের জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক ঐকমত্য ছাড়াই শেষ হল ভারতের জি-২০

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে মতবিরোধ মেটাতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার ভারতে শেষ হওয়া জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে ঐকমত্য হয়নি।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গান্ধীনগরে দুই দিনের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের এখনো মতৈক্য হয়নি।“

এই বছর গ্রুপের সভাপতি হিসেবে ভারত আলোচনার সারসংক্ষেপ ও ফলাফল নথি জারি করে সেখানে সারসংক্ষেপ এবং মতবিরোধের কথা উল্লেখ করেছে।

সারসংক্ষেপ অনুসারে, চীন এবং রাশিয়া যুদ্ধের উল্লেখ করা অনুচ্ছেদগুলিতে আপত্তি জানিয়েছে। যেখানে বলা হয়েছে , এটি "অপরিসীম মানবিক দুর্ভোগ" সৃষ্টি করছে এবং "বিশ্ব অর্থনীতিতে বিদ্যমান ভঙ্গুরতা আরও বাড়িয়ে তুলছে।“

এক সংবাদ সম্মেলনে ভারতের অর্থমন্ত্রী বলেন, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শস্য রফতানির অনুমতি দেওয়ার জন্য চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকার করায়, বেশ কয়েকটি জি-২০ সদস্য দেশ রাশিয়ার নিন্দা করেছে।

রাশিয়ার এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলে এশিয়া ও আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলোর ওপর এর প্রভাব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। খাদ্যের উচ্চ মূল্য ইতিমধ্যে সেখানে আরও বেশি মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

সীতারমন বলেন, সদস্যরা সামগ্রিক বৈশ্বিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, বিশেষত খাদ্য ও জ্বালানি ইস্যু, জলবায়ু অর্থায়ন এবং ঋণগ্রস্ত দেশগুলিকে কীভাবে সহায়তা বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, মূল বিষয়গুলিতে অগ্রগতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বৈঠক শুরুর আগে বলেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটিয়ে “বৈশ্বিক অর্থনীতির জন্য আমরা সবচেয়ে ভালো কাজ” করতে পারি। প্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প