ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

পবিত্র হজ পালন করতে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। এবার হজে গিয়ে এখন
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৩, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৩, দুপুর ১১:৩৪ সময়
পবিত্র হজ পালন করতে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ শনিবার (২২ জুলাই) মারা গেছেন ২ জন।

রোববার (২৩ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয় শনিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৩৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৮৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪০টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৮৯ এবং মহিলা ২৫ জন। মক্কায় ৯৪, মদিনায় সাতজন, জেদ্দায় একজন, মিনায় নয়জন, আরাফায় দুজন, মুজদালিফায় একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প