ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

টুইটারে থাকবে না কোন নীল পাখি

বার টুইটারের নীল পাখি সম্মিলিত লোগো পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আজ রোববার (২৩ জুলাই)
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৩, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৩, দুপুর ৩:৩১ সময়
টুইটারে থাকবে না কোন নীল পাখি ছবি : ইলন মাস্ক এর টুইট বার্তা থেকে সংগৃহীত

বার টুইটারের নীল পাখি সম্মিলিত লোগো পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আজ রোববার (২৩ জুলাই) ইলন মাস্ক এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার এক টুইটবার্তায় মাস্ক লেখেন, ‘খুব শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব। এরপর ধীরে ধীরে সব পাখিকে।’

আরেক টুইটবার্তায় মাস্ক লেখেন, ‘‘যদি আজ রাতে ‘এক্স’ লোগো পোস্ট করা হয়, তাহলে আগামীকালই বিশ্বব্যাপী এটাকে লাইভ করে দিব।” এরপরই একটি ‘এক্স’-এর ছবি পোস্ট করেন মাস্ক।

টুইটারের লোগো পরিবর্তন করা হবে কিনা এমন প্রশ্নে মাস্ক বলেন, ‘এটা আরও আগেই করা উচিত ছিল।’

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি টুইটার। তবে টুইটারের ওয়েবসাইটে বলা আছে, লোগো তাদের সবচেয়ে স্বীকৃত সম্পদ। এ জন্য লোগো নিয়ে তারা খুব রক্ষণশীল।

গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরপর থেকে একের পর এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ