ঢাকা | |

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার (১৪ জুন) থেকে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, সকাল ৯:৪২ সময়
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার (১৪ জুন) থেকে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে। দুই ধাপে ট্রেনের টিকিট বিক্রি হবে।

এবারো সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে এবার বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।

রেল সূত্রে জানা গেছে, ২৪ জুনের টিকিট বিক্রি হবে আগামীকাল ১৪ জুন। একইভাবে ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন ও ২৮ জুনের টিকিট ১৮ জুন দেওয়া হবে।

ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন।  ওই তারিখে ২ জুলাইয়ের টিকিট দেওয়া হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। একইভাবে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?