ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

বদলে গেল টুইটারের লোগো আর দেখা যাবে না নীল পাখি

এলন মাস্ক (Elon Musk) টুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন এসেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। এবার বদলে
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৩, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৩, সকাল ৯:২৮ সময়
বদলে গেল টুইটারের লোগো আর দেখা যাবে না নীল পাখি ছবি : অনলাইন

এলন মাস্ক (Elon Musk) টুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন এসেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। এবার বদলে গেল টুইটারের লোগো (Twitter Logo)। নীল রঙের পাখি অর্থাৎ পুরনো ব্লু বার্ড আর দেখা যাবে না। তার পরিবর্তে টুইটারের নতুন লোগো এখন ইংরেজি অক্ষর এক্স (X) - এর মতো হয়েছে। এলন মাস্ক নিজেই ট্যুইট করে একথা ঘোষণা করেছিলেন। ২৩ জুলাই ট্যুইটারে একটি টিজার ভিডিও প্রকাশ করে লোগো পরিবর্তনের কথা জানিয়েছিলেন এলন মাস্ক। এরপর আজ ২৪ জুলাই আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে টুইটারের হেডকোয়ার্টার বিল্ডিংয়ের বাইরের অংশে এক্স লোগোর প্রতিচ্ছবি দেখা গিয়েছে। বর্তমানে ওয়েব ভার্সানেও টুইটারের লোগো নীল পাখির পরিবর্তে এখন ইংরেজি অক্ষর এক্স (X) - এর মতো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১১ বছর ধরে টুইটারের লোগো ছিল ওই নীল রঙের পাখি যাকে বলা হত ব্লু বার্ড।


এবছর আরও একবার সাময়িক সময়ের জন্য বদলে গিয়েছিল টুইটারের লোগো । সেই সময় পরিচিত নীল রঙের পাখির পরিবর্তে দেখা গিয়েছিল Dogecoin লোগো। ব্লু বার্ডের বদলে জায়গা পেয়েছিল জাপানের বিখ্যাত শিবা ইনু প্রজাতির কুকুরের ছবি। কেন ট্যুইটার থেকে ব্লু বার্ড লোগো আচমকা উধাও হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। তবে এই সারমেয়র মুখ বেশিদিন স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই ফিরে এসেছিল পুরনো লোগো। কুকুরের ছবিও এর আগে একবার শেয়ার করেছিলেন এলন মাস্ক। টুইটারের নথিপত্রর সামনে, ভারিক্কি চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের পোষ্য ফ্লোকির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ছবিতে দেখা গিয়েছিল, টুইটারের লোগো বসানো নথি টেবিলে ছড়ানো রয়েছে। মুখে কেমন যেন চওড়া হাসিও লেগে রয়েছে। গায়ে চাপানো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে CEO।


জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের মালিক এবং সিইও হওয়ার পর প্রথমেই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেন এলন মাস্ক। উচ্চপদস্থ আধিকারিকদেরও রেয়াত করেননি তিনি। বলা যায়, ২০২২ সালের শেষভাবে কর্মী ছাঁটাইয়ের যে হিড়িক বিভিন্ন তাবড় সংস্থার মধ্যে দেখা গিয়েছিল তার পুরোধা ছিলেন এলন মাস্ক। ট্যুইটারেই প্রথম মাস লে-অফ অর্থাৎ ব্যাপকহারে কর্মী ছাঁটাই শুরু হয়েছিল। এর পাশাপাশি টাকা দিয়ে ট্যুইটার ব্লু টিক কেনা অর্থাৎ ট্যুইটার ব্লু- এর সাবস্ক্রিপশন নেওয়ার ফিচার চালু করেছেন এলন মাস্ক। এছাড়াও একাধিক ফিচারে এসেছে বিভিন্ন পরিবর্তন। টুইটারের ব্লু- এর পাশাপাশি আরও অনেক রঙেই টিক পাওয়া যায় বর্তমানে। বড় ভিডিও শেয়ার করার পাশাপাশি আরও বেশ কিছু প্রয়োজনীয় ফিচার এবং ইউজারদের নিরাপত্তা সংক্রান্ত কিছু ফিচারও এলন মাস্কের হাত ধরেই যুক্ত হয়েছে ট্যুইটারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ