ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

চীনা প্রতারকদের ফাঁদে সচিব, খোয়ালেন ৩ লাখ টাকা

চীনা প্রতারকচক্রের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন আবুল কালাম আজাদ নামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক এক অতিরিক্ত সচিব।
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৩, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৩, সকাল ৯:১৭ সময়
চীনা প্রতারকদের ফাঁদে সচিব, খোয়ালেন ৩ লাখ টাকা ছবি : সংগৃহীত

চীনা প্রতারকচক্রের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন আবুল কালাম আজাদ নামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক এক অতিরিক্ত সচিব। চক্রটি তার কাছ থেকে ৩ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর আরও ৫ লাখ টাকা দাবি করলে রাজধানীর রমনা থানায় মঙ্গলবার (১ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন তিনি।

মামলা করার পরেই কাজ শুরু করে পুলিশ। একদিন পর বুধবার (২ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চক্রের দুই চীনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের থেকে ২০টি ফোন, ১টি ল্যাপটপ, ১টি রাউটার, ২টি পাসপোর্ট ও ৩ হাজার পিস সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার দুই চীনা হলেন ঝ্যাং সিং ও ঝ্যাং ইরউয়া। এ সময় গ্রেপ্তার দুই দুই বাংলাদেশি যুবক সিয়াম চৌধুরী ও মো. আবীর হোসেন। তারা চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থান করছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে টাকা উপার্জনের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে চীনে পাচার করছে। আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাজন নামে প্রতারণা করত এ চক্রটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা