ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

পুতিনের সমালোচক নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড

রাশিয়ায় পুতিনের প্রধান সমালোচক কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে চরমপন্থার অভিযোগে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ
  • আপলোড সময় : ৫ আগস্ট ২০২৩, সকাল ৮:৩১ সময়
  • আপডেট সময় : ৫ আগস্ট ২০২৩, সকাল ৮:৩১ সময়
পুতিনের সমালোচক নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড ছবি : সংগৃহীত

রাশিয়ায় পুতিনের প্রধান সমালোচক কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে চরমপন্থার অভিযোগে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ ওই মামলায় নাভালনির ২০ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিল। খবর আলজাজিরার।

মস্কো থেকে প্রায় আড়াই শ’ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি কারাগারে আছেন নাভালনি। সেখানেই একটি অস্থায়ী আদালত বসিয়ে শুক্রবার রাতে নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে ২০২১ সালে প্যারোল লঙ্ঘন, জালিয়াতি ও আদালত অবমাননার দায়ে তাকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুলাই সর্বশেষ মামলার শুনানিতে রাশিয়ার সরকারি আইনজীবীরা নাভালনিকে আরও কুখ্যাত একটি কারাগারে ২০ বছর বন্দি করে রাখার আহ্বান জানিয়েছিলেন। ওই কারাগারে সাধারণত রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা হয়।

শুনানির সময় নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘রাশিয়া গরিব মানুষদের কাদা কিংবা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।’

ক্রেমলিনের দাবি করেছিল, এই মামলায় তাদের কোনো হস্তক্ষেপ নেই। আদালত যা ঠিক করবে, তা-ই হবে। তবে নাভালনির বিরুদ্ধে আনা সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন তার সমর্থক গোষ্ঠী ও পশ্চিমা বিশ্ব।

নাভালনির বিরুদ্ধে রুদ্ধদ্বার আদালতের এ রায় ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নাভালনি বলেন, ‘ভিন্নমত পোষণকারীদের ভয় দেখাতে ‘স্তালিন শাসনামলের’ মতো তার দণ্ড হতে পারে, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করার সাহস না পায়।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস