ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

এইচএসসির প্রবেশপত্র বিতরণে শিক্ষা বোর্ডের নতুন ঘোষণা

চলতি বছরে এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। আগামী ৯ ও ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের
  • আপলোড সময় : ৫ আগস্ট ২০২৩, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ৫ আগস্ট ২০২৩, দুপুর ১২:২২ সময়
এইচএসসির প্রবেশপত্র বিতরণে শিক্ষা বোর্ডের নতুন ঘোষণা ছবি : সংগৃহীত

চলতি বছরে এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। আগামী ৯ ও ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে ৮ ও ৯ আগস্ট প্রবেশপত্র বিতরণের কথা ছিল। সম্প্রতি বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ডের কর্মকর্তারা বলছেন, আগামী ৮ আগস্ট এইচএসসি বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। সে কারণে প্রবেশপত্র বিতরণ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ১০ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র অফিস সময়ে বোর্ড থেকে সংগ্রহ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেয়া যাবে না। কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে তার আবেদন পত্রে পরিচালনা পর্ষদের সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে।

বোর্ড আরো জানিয়েছে, প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া