ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ব্যাংককের সৌন্দর্য উপভোগের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা ইউএস-বাংলার

এশিয়ার অন্যতম পর্যটন নগরী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সৌন্দর্য উপভোগের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। প্যাকেজের নূন্যতম
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৫২ সময়
ব্যাংককের সৌন্দর্য উপভোগের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা ইউএস-বাংলার ছবি : সংগৃহীত

এশিয়ার অন্যতম পর্যটন নগরী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সৌন্দর্য উপভোগের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। প্যাকেজের নূন্যতম খরচ জনপ্রতি ৩৫,৭৯০ টাকা। বর্তমানে ইউএস-বাংলা সপ্তাহে চারদিন ঢাকা থেকে ব্যাংককে ফ্লাইট পরিচালনা করছে।

পর্যটকদের পছন্দ অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককে অবতরণ করে। পুনরায় স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে ঢাকার  উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে প্রতিদিন ঢাকা থেকে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে বাংলাদেশী পর্যটকদের ব্যাংককের বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যে ভ্রমণের প্রবণতা দেখা যায়। পর্যটকদের ভ্রমণকে আরো আকর্ষণীয় করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ব্যাংককে ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। অফারটি আগামী ২৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে।

অফারের অন্তর্ভূক্ত হোটেলগুলোর মধ্যে ব্যাংককের অত্যন্ত জনপ্রিয় হোটেল অ্যাম্বাসেডর  স্কার ও স্কাই উইং, হোটেল গ্র্যান্ড প্রেসিডেন্ট, হোটেল হলিডে ইন এক্সপ্রেস, হোটেল সলিটিয়ার রয়েছে। অফারটি প্রাপ্ত বয়স্ক দুইজন পর্যটক এর জন্য প্রযোজ্য হবে। এছাড়া প্যাকেজে বুফে ব্রেকফাস্ট অন্তর্ভূক্ত রয়েছে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও বাচ্চাদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।

আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার ও হলিডে অফিস থেকে সংগ্রহ করা যাবে।

ব্যাংকক অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ