ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

ঢাকায় আসছেন আরও দুই মার্কিন কংগ্রেসম্যান

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে গরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। এর মধ্যেই বাংলাদেশ সফরে আসছে একের
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪৩ সময়
ঢাকায় আসছেন আরও দুই মার্কিন কংগ্রেসম্যান ছবি : অনলাইন
সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে গরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। এর মধ্যেই বাংলাদেশ সফরে আসছে একের পর এক বিদেশি কূটনীতিক। এদের মধ্যে মার্কিনিদের সংখ্যাই বেশি। এবার আসছেন দেশটির দুই কংগ্রেসম্যান।

আগামী ১২ আগস্ট ৪ দিনের সফরে আসছেন হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্র্যাট পার্টির কংগ্রেসম্যান এড কেইস এবং জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক।

জানা গেছে, চার দিনের এই সফরে প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এ সময় তাদের সঙ্গে থাকবেন তাদের সহায়তাকারী কর্মকর্তারাও।

কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, তা দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। ফলে তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে তা দেখবেন কংগ্রেসম্যানরা। যুক্তরাষ্ট্র সরকাই তাদের পাঠাচ্ছে।

বাংলাদেশে নেমেই প্রথমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন দুই কংগ্রেসম্যান। আগামী ১৩ আগস্ট কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন, জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। সেখানের কাজ শেষ করে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা।

ঢাকা সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বৈঠক হবে কি না তা এখনো জানা যায়নি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ওয়াশিংটনের পাশাপাশি মার্কিন কংগ্রেসের সদস্যরা বেশ সরব রয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য পৃথকভাবে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি লিখেছেন। গণতন্ত্র এবং নির্বাচনের পাশাপাশি মার্কিন কংগ্রেসের এসব সদস্য মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতাসহ সামগ্রিকভাবে মানবাধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

এদিকে নির্বাচনসহ নানা ইস্যুতে বাংলাদেশ সফর বেড়েছে মার্কিন কর্মকর্তাদের। চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকা সফর করে গেছেন। চলতি মাসের শেষের দিকে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস। এ ছাড়া আগামী মাসের শুরুর দিকে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ঢাকায় আসছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা