ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

নরসিংদীতে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় বাড়ি মালিককে জরিমানা

নরসিংদীর রায়পুরায় ডেঙ্গুর লার্ভা পাওয়ায় এক বাড়ি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ( ১১
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৩, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৩, সকাল ৯:২২ সময়
নরসিংদীতে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় বাড়ি মালিককে জরিমানা ছবি : সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় ডেঙ্গুর লার্ভা পাওয়ায়  এক বাড়ি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ( ১১ আগস্ট) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার খামারবাড়ি মোড়ে এবং হাসিমপুর এলাকায় পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো শফিকুল ইসলাম।

এসময়  সঙ্গীয় উপস্থিত ছিলেন রায়পুরা থানার উপপরিদর্শক ফয়সাল আহামেদ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার ইলিয়াস আহমেদ প্রমুখ।

অভিযান পরিচালনাকারী  রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ শফিকুল ইসলাম বলেন, "উপজেলায়  ডেঙ্গু সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪(১/২) ধারায় নির্মানাধীন ভবনে জমে থাকা পানি ডেঙ্গুর লার্ভা আকার ধারণ করার জন্য ভবন মালিক আমজাদ হোসেনের কেয়ার টেকার মো আজিজ মিয়া (৫০)কে ৫ হাজার টাকা এবং পৃথক আরেকটি অভিযানে পন্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ৪/১৪ ধারায় মো: বিল্লাল মিয়াকে ১ হাজার টাকাসহ  মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়"।

তিনি ডেইলি মেসেঞ্জারকে জানান, এ ধরনের অভিযান উপজেলায় নিয়মিত চালানো হয় এবং অব্যাহত থাকবে। গতকালও আমরা ডেঙ্গু প্রতিরোধে রায়পুরার  বিভিন্ন এলাকায়  অভিযান পরিচালনা করেছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস