ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

এইচএসসি পরীক্ষা পেছাল ৩ শিক্ষা বোর্ডে

প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩টি শিক্ষা বোর্ডের চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানে পরীক্ষা পেছাল। বোর্ডগুলো হলো—চট্টগ্রাম শিক্ষা
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৩, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৩, সকাল ৯:২৮ সময়
এইচএসসি পরীক্ষা পেছাল ৩ শিক্ষা বোর্ডে ছবি : সংগৃহীত
প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩টি শিক্ষা বোর্ডের চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানে পরীক্ষা পেছাল। বোর্ডগুলো হলো—চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

শুক্রবার (১১ আগস্ট) রাতে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তপন কুমার বলেন, ‘চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা তিন শিক্ষা বোর্ডে ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩০১ জন এবং এইচএসসি ভকেশনাল পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার ৭১৭ শিক্ষার্থী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ