ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

নির্বাচনকে সামনে রেখে কোন চুক্তি নয়: মোমেন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। এই সময়ে তড়িঘড়ি করে চুক্তি
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৩, বিকাল ৫:৩৪ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৩, বিকাল ৫:৩৪ সময়
নির্বাচনকে সামনে রেখে কোন চুক্তি নয়: মোমেন ছবি: পররাষ্ট্র মন্ত্রী ড. এক কে আবদুল মোমেন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো দেশের সাথে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। এই সময়ে তড়িঘড়ি করে চুক্তি করা হবে না বলে সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ শনিবার দুপুরে সিলেটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যালেন্স বৈদেশিক নীতি বাংলাদেশের। তাই নতুন চুক্তি না করার কোনো প্রভাব দেশের ওপর পড়বে না।

মন্ত্রী বলেন, আসন্ন ব্রিকস সম্মেলনে তারা দাওয়াত দিয়েছে। প্রধানমন্ত্রী মনে হয় যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী যাবেন সেখানে।

বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনেই হবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প