নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ফ্ল্যাটের ভিতরে গ্যাস জমে থাকার কারনে এই বিস্ফোরণ হতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা।
ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন দুটোই রয়েছে৷ কোন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে৷”
আহতরা হলেন- হোসাইনী নগর এলাকার একটি হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার (২৫), ওই কারখানার কর্মী মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু সন্তান, ওই ভবনের ষষ্ঠ তলার বাসিন্দা ফল ব্যবসায়ী আবুল কালাম (৬০) এবং রুবেল (২৮)।
দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়৷ বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ভর্তি রোগীদের মধ্যে সবুজের শরীরের ৫৫ শতাংশ, রানার ১২ শতাংশ, বিথীর ৩৫ শতাংশ পুড়ে গেছে৷ তাদের সবার অবস্থা আশঙ্কাজনক৷
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন