ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই ক্লাবের চিঠি চালাচালি, আজ হচ্ছে না ফেডারেশন কাপের ফাইনাল সরকারের অতি সুশীলতা এবং বিএনপির ত্যাগীরা কোনঠাসা হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, সিলেট-ময়মনসিংহে ভারী বর্ষণের শঙ্কা কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে পিছিয়ে পড়া দলকে জোড়া গোলে দুর্দান্ত এক
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ২:১১ সময়
রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর ছবি : অনলাইন
বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে পিছিয়ে পড়া দলকে জোড়া গোলে দুর্দান্ত এক জয় এনে দিলেন পর্তুগিজ যুবরাজ। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো তার ক্লাব আল নাসর।

সৌদি আরবের ফুটবলে অভিষেক মৌসুমে ছিলেন শিরোপাহীন। সেই হতাশা নতুন মৌসুমে ঘোচালেন রোনালদো। অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও তার দল আল নাসর পেলো শিরোপার স্বাদ।

শনিবার (১২ আগস্ট) কিং ফাহাদ স্টেডিয়ামে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর।

ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে মাইকেলের গোলে এগিয়ে যায় আল হিলাল। এরপর ৭০তম মিনিটে মালকমকে ফাউল করে আল আমরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর।

সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান রোনালদো। ৭৪তম মিনিটে আল ঘানাম ডানদিক থেকে ক্রস বাড়ান রোনালদোর দিকে। চোখের পলকে পায়ের আলতো ছোঁয়ায় সেটি গোল বানান সিআরসেভেন। এই গোলেই সমতায় ফিরে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় আল নাসর।

ওই গোলের কিছু সময় পর অবশ্য আরেকটি লাল কার্ড দেখে আল নাসর। তবে এবার মাঠে নয়, ৭৮তম মিনিটে বেঞ্চে বসে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন দলটির নাওয়াফ বৌসাল।

অতিরিক্ত সময়ে ৯৮ মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। এবার সতীর্থ ফুটবলারের দূরপাল্লার শট পোস্টে আটকে গেলে ফিরতি প্রচেষ্টায় হেডে বল জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বাকি সময় এই গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে