ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বাস-ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ স্থগিত, জাতীয় কমিটির উদ্বেগ

বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করায়
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ৩:৫২ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ৩:৫২ সময়
বাস-ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ স্থগিত, জাতীয় কমিটির উদ্বেগ ছবি : সংগৃহীত
বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার মাত্রা বেড়ে যাবে বলে আশঙ্কা ব্যক্ত করেছে সংগঠনটি।

রোববার (১৩ আগস্ট) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন। নাগরিক সংগঠনটির নেতারা এই স্থগিতাদেশ জনস্বার্থে অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে ইতোপূর্বে সরকারের নেয়া দুটি সিদ্ধান্ত যৌক্তিক ছিল। এর একটি হচ্ছে- বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুস্কাল নির্ধারণ করে ২০ বছরের বেশি সময় চলাচলকারী বাস এবং ২৫ বছরের বেশি সময় চলাচলকারী ট্রাক নিষিদ্ধ। অন্যটি হলো- গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন, করিমনসহ ক্ষুদ্র যানবাহন চলাচল বন্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সোচ্চার এবং আন্তরিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এমন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দুটি সিদ্ধান্ত হঠাৎ স্থগিত করায় সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং গণপরিবহনখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস