ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত
  • আপলোড সময় : ৫ মে ২০২৫, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৫, সকাল ৯:৪৪ সময়
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত ছবি : সংগৃহীত

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ।

সোমবার (৪ মে) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোববার ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে শতাধিককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সোমবার ভোরেও গাজার বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলার খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারসহ মোট হতাহতের সংখ্যা যুক্ত করলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫২ হাজার ৫৩৫ জন, আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। প্রায় দুই মাস পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে আবারও বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া বিমান হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ২ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ছয় হাজারেরও বেশি মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই