ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

কাশ্মীর সীমান্তে টানা ১১ রাত ধরে গুলিবিনিময়, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে

কাশ্মীরে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনার পর দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে
  • আপলোড সময় : ৫ মে ২০২৫, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৫, সকাল ৯:৫৯ সময়
কাশ্মীর সীমান্তে টানা ১১ রাত ধরে গুলিবিনিময়, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে ছবি : সংগৃহীত
কাশ্মীরে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনার পর দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর থেকে টানা ১১ রাত ধরে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল বা এলওসি) বরাবর গুলিবিনিময়ের ঘটনা ঘটছে।

সোমবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, গত ১১ রাত ধরে পাকিস্তানি সেনাবাহিনী এলওসি বরাবর একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ করছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভির খবরে বলা হয়, সর্বশেষ রবিবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়, তারা পাকিস্তানি বাহিনীর উস্কানির জবাব "সংযত ও কার্যকরভাবে" দিয়েছে। গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে মূলত কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীত এলাকায়।

এই সাম্প্রতিক উত্তেজনার সূচনা হয় গত ২৪ এপ্রিল রাতে, যখন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে প্রথমবারের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সেবারও পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করে এনডিটিভি।

বিশ্লেষকদের মতে, কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিদ্যমান থাকলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে টানা গুলিবর্ষণ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও শান্তির জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?