ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশি সিনেমায় ট্রাম্পের শুল্ক ঘোষণা, উদ্বেগে বলিউড

মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে
  • আপলোড সময় : ৫ মে ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
বিদেশি সিনেমায় ট্রাম্পের শুল্ক ঘোষণা, উদ্বেগে বলিউড ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে ভারতের চলচ্চিত্র শিল্প, বিশেষ করে বলিউড বড়সড় আর্থিক ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি লেখেন, "ট্রাম্পের এই শুল্ক নীতির প্রভাব ভারতীয় সিনেমার জন্য ধ্বংসাত্মক হতে পারে। এখনই ফিল্ম ইন্ডাস্ট্রির জেগে ওঠার সময়। আত্মতুষ্টি ভুলে বাস্তব সংকট মোকাবিলা করতে হবে।"

ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাওয়া বিদেশি সিনেমাগুলোর ওপর ১০০ শতাংশ কর প্রযোজ্য হবে। তবে এটি কার্যকর হওয়ার তারিখ এখনো জানানো হয়নি।

প্রসঙ্গত, বলিউডের অনেক সিনেমাই আন্তর্জাতিক বাজার, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য আয় করে থাকে। নতুন এই শুল্ক নীতির ফলে সেই আয়ের বড় অংশ হারানোর শঙ্কা তৈরি হয়েছে, যা ভারতের সিনেমা শিল্পের ওপর বড় ধাক্কা হতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই