ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

পাল্টাপাল্টি সংঘর্ষে ১০ ভারতীয়, ৮ পাকিস্তানির প্রাণহানি

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশে নিহত হয়েছে অন্তত ১৮
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
পাল্টাপাল্টি সংঘর্ষে ১০ ভারতীয়, ৮ পাকিস্তানির প্রাণহানি ছবি : সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশে নিহত হয়েছে অন্তত ১৮ জন। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ১০ জন নিহত হয়েছেন বলে ভারতের সেনাবাহিনী জানিয়েছে। অপরদিকে, পাকিস্তানের দাবি, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ ৮ জন নিহত হয়েছে।

৭ মে রাত দেড়টার দিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের এক্স অ্যাকাউন্টে জানানো হয়, জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। ভারতের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে ৬ মে রাতেই ভারতের তরফ থেকে আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলা এমন এক সময়ে হয়, যখন পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে এ হামলা হয়েছে। তিনি জানান, এতে দুই শিশুসহ আটজন প্রাণ হারিয়েছেন।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র দাবি করেছে, নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে ভারতের একটি ব্রিগেড সদরদপ্তরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই