ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

হাইকোর্ট ঘুরে দেখলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের জনগণ ও বিচার বিভাগের প্রশংসা করেছেন।বুধবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত সুপ্রিম
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
হাইকোর্ট ঘুরে দেখলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের জনগণ ও বিচার বিভাগের প্রশংসা করেছেন।

বুধবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত সুপ্রিম কোর্ট পরিদর্শনে আসেন। প্রথমে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে যান। এরপর হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে আদালতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আদালত ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তখন ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিচার বিভাগে চলমান সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানান।

এ সময় আদালতে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?