ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ‘জুলাই আন্দোলন’-এর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
  • আপলোড সময় : ৮ মে ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ৮ মে ২০২৫, সকাল ৯:১৫ সময়
ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ‘জুলাই আন্দোলন’-এর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অতীতের অন্যায় ও দমন-পীড়নের বিচার না হলে জালিমরা আবারও ফিরে আসবে এবং নিরীহ মানুষকে নিপীড়নের শিকার হতে হবে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে ঢাকার আজিমপুর কবরস্থানে সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার রাজ্জাকের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি ছিলেন জালিমের বিরুদ্ধে একজন শক্তিশালী কণ্ঠস্বর। সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন, যা আমাদের রাজনৈতিক বাস্তবতার এক নির্মম প্রতিফলন। তার মতো আদর্শবান আইনজীবীর অভাব আজ দৃশ্যমান, ফলে দেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হচ্ছে।’

জামায়াতের ওপর দমন-পীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের নেতাদের কারাগারে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমন নিপীড়নের মুখে অন্য কোনো রাজনৈতিক দলকে পড়তে হয়নি। আমরা চরম বৈষম্যের শিকার হয়েছি।’

এ সময় এটিএম আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা আশা করি তিনিও একদিন ন্যায়বিচার পাবেন এবং জামায়াতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

তিনি আরও বলেন, ‘যদি ‘জুলাই আন্দোলন’সহ রাজনৈতিক হত্যাকাণ্ডের সঠিক বিচার না হয়, তবে এই দেশে অন্যায় ও জুলুমের চক্র কখনোই থামবে না। সঠিক বিচার ও জবাবদিহিতা ছাড়া দেশে স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ