ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ, জীবন নিয়ে শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী তাহসিফ সৌরি হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

সাভারের বড়কাকর এলাকায় অবস্থিত বিতর্কিত ঢাকা বোট ক্লাবে আজ দুপুরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
  • আপলোড সময় : ২২ মে ২০২৫, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ২২ মে ২০২৫, বিকাল ৫:৪১ সময়
ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
সাভারের বড়কাকর এলাকায় অবস্থিত বিতর্কিত ঢাকা বোট ক্লাবে আজ দুপুরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

পাউবো সূত্রে জানা গেছে, বড়কাকর মৌজায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য প্রায় ১১ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। যদিও ক্লাব কর্তৃপক্ষ কিছু জমি বৈধভাবে লিজ নিয়েছে, তবে তারা অতিরিক্ত ১০.৭৩ একর জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে।

অভিযানে নেতৃত্ব দেন পাউবোর নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত এবং ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। অভিযান চলাকালে বুলডোজার ও এস্কেভেটরের সাহায্যে ক্লাবের আর্চওয়ে, ল্যাম্পপোস্ট, স্ট্যাচু ও ফোয়ারা ভেঙে ফেলা হয়। তবে ক্লাবের মূল ভবনে এখনও হাত দেওয়া হয়নি।

এ বিষয়ে ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট নাসির উদ্দিন মাহমুদ বলেন, “আমাদের ২৭ বিঘা জমি ছিল, যার মধ্যে বিআইডব্লিউটিএ ১৪ বিঘা নিয়ে গেছে। এখন আমাদের হাতে প্রায় ১২ বিঘার মতো জমি রয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ডের জমি থাকার কথা নয়।”

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ঢাকা বোট ক্লাব অতীতেও বিতর্কে জড়িয়েছে। ২০২১ সালের জুন মাসে এই ক্লাবেই অভিনেত্রী পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেছিলেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

পাউবোর কর্মকর্তারা জানান, সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী