ঢাকা | |

সৌদিতে পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ থেকে
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, দুপুর ১০:৪১ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, দুপুর ১০:৪১ সময়
সৌদিতে পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মোট ১৫৩টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদিতে গমন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৪ হাজার ৫১৮ জন। ইতোমধ্যে ৮৬ হাজার ৯২৭টি হজ ভিসা ইস্যু করা হয়েছে।

পরিচালিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৯টি, সৌদি এয়ারলাইন্স ৫৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ ও ১ জন নারী। তারা হলেন—জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপের অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুরের মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নির্ধারিত ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। এর মাধ্যমেই শুরু হয় চলতি বছরের হজ কার্যক্রম, যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশ নেবেন বলে জানা গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন